রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

দশকের সিঁড়ি পেরিয়ে নতুন দিগন্তে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

এ এ এইচ সিয়াম,প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

 

‘কলমে রেখেছি সাহসের শপথ, ঐক্য নিষ্ঠা আর সৃজনশীলতায় এক দশক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার(১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে পায়রা অবমুক্তকরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন খান৷ পরে সেখান থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটা শেষে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের হল রুমে একটি আলোচনা সভা এবং বাংলা মাসের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

সাংবাদিক সমিতির সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোছাঃ জান্নাতী বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফাউন্ডার এন্ড ভাইস-প্রেসিডেন্ট ডা. মো. মাহবুবুর রহমান।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এম জাকির হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সাংবাদিকতা একটি স্বাধীন, মহৎ ও সত্যের পেশা। আমাদের সাংবাদিক ভাই বোনেরা নিশ্চয়ই অনেক ভলো কাজ করছেন এবং পরিশ্রম করছেন। আমি আশাবাদী আগামীতেও তারা দেশের জন্য আরো ভালো কাজ করবেন এবং পূর্বে যেই সুযোগ সুবিধা গুলো ছিল না এখন তা পাবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সঠিক ও সত্য সংবাদ প্রকাশে অবিচল থাকবে এবং এই  বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবার নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

সাংবাদিক সমিতির এক দশক পূর্তির শুভেচ্ছা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং তর্থ্য নির্ভর সাংবাদিকতার আহ্বান জানিয়ে মূখ্য আলোচক ডা. মো. মাহবুবুর রহমান বলেন, ‘তথ্য কখনো গোপন থাকেনা। তা আজ হোক বা কাল হোক প্রকাশ পাবেই। যারা সত্যকে গোপন রাখতে চায় তাদের এর প্রতিদান দিতেই হবে।’

বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ খোলার আহ্বান জানিয়ে তিনি বলেন ‘শুধু বিল্ডিং বানালেই শিক্ষার মান উন্নত হয়না। বিগত প্রশাসনের আমলে এতোদিন বড় বড় বিল্ডিং বানানো হলেও সাংবাদিকতা বিভাগ কেন খোলা হয়নি তার একটা বড় প্রশ্ন রয়ে যায়।  কারন এ বিভাগটি চালু হলে অনেক সাংবাদিক তৈরি হবে প্রশাসনের চুরিচামারি কমে যাবে।  তাই আমি আশা করবো আগামীতে সাংবাদিকতা বিভাগ খোলার বিষয়ে উপাচার্য মহোদয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন।’

এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ত্রিশাল শাখার ম্যানেজার মো: আনোয়ার হোসাইন ফুয়াদ।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন ছাত্র সংগঠন এবং ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিকেলে বৃক্ষরোপণ এবং সন্ধ্যায় ফানুস উড়ানোর মাধ্যমে সাংবাদিক সমিতির এক দশক পূর্তির দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *