রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বালুচরে সন্ত্রাসী লাহিনের আতংকে ৩৬নং ওয়ার্ডবাসী

সিলেট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সিলেট মহানগরের শাহপরান রহঃ থানা এলাকার বালুচরের চিহ্নিত শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীকে লাহিনকে চাঁদা না দেয়ায় সে এবং তার সন্ত্রাসী বাহিনী যুবদল নেতা খসরু এবং ছোট ভাইকে কুপিয়ে গুরুতর আহত করেছে।

৫ আগষ্টের পর থেকে সে বালুচর এলাকায় দলের নাম ভাংগিয়ে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড,চাঁদাবাজি করে যাচ্ছে।

তার ভয়ে বালুচর এলাকার মানুষ মুখ খুলতে ও প্রতিবাদ করতে ভয় পাচ্ছে।

কিছুদিন পূর্বে সে বালুচর নতুনবাজার একটি মার্কেটে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে দোকান তালা মেরে রাখে।এই ঘটনায় মার্কেট মালিক শাহপরান থানায় জিডি করলেও সে তার তার দলের নাম ভাংগিয়ে প্রভাব কাটিয়ে মামলা শেষ করে ফেলে।

বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সে টিলাগড়ের আজাদ গ্রুপের ক্যাডারদের নিয়ে প্রবাসী এক ভুক্তভোগী মহিলার বাসা দখল করে।

এখন ও তার দখলে সেই বাসাটি রয়েছে। সে ছাত্রলীগ,যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীদের সাথে নিয়ে তার গ্রুপ ভারী করার জন্য চলাফেরা করে ওপেন। তার নামে বেনামে রয়েছে অসংখ্য ফেইক আইডি। এলাকার কেউ তার কার্যকলাপের বিরুধীতা করলে সে তার ঐসব ফেইক আইডি দিয়ে তাকে আওয়ামীলীগ তকমা দিয়ে তাদের বিরুদ্ধে লেখালেখি শুরু করে।

তাই তার ভয়ে বালুচর এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছে। দৈনিক মিডিয়াবাজ কে স্থানীয়রা জানিয়েছে সে মূলত আওয়ামীলীগের দালাল।অবিলম্বে এই সন্ত্রাসী লাহিন কে আইনের আওতায় আনার দাবি জানান, এবং স্থানীয়রা আরো জানিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যদি এর সুষ্ঠু বিচার না করে তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার মানুষ জিম্মি হয়ে যাবে তার কাছে।

তাই বাংলাদেশ জাতীয়বাদী দলের সর্বোচ্চ মহলের কাছে অনুরোধ এই সন্ত্রাসী লাহিনকে দল থেকে বহিষ্কার করে দলকে কলংকমুক্ত করার বিনীত অনুরোধ জানান বালুচর এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *