রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ইকবাল হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেনের হত্যার বিচারের দাবীতে এবং ২৪ ঘন্টার ভিতরে আসামীদের গ্রেপ্তারের দাবিতে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী এবং স্বেচ্চায় রক্তদান সামাজিক সংগঠনের আয়োজনে ২৮শে এপ্রিল সোমবার দুপুরে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বাজার ব্যবসায়ী সফিক মিয়ার সভাপতিত্বে ও মোস্তফা আহমদ ও আবু হানিফা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিহত ইকবালের পিতা এলাইচ মিয়া, সানওয়ার আহমদ, কয়েছ আহমদ , সুবাশ মল্লিক,গিয়াস মিয়া, পারভেজ মিয়া, নান্টু দেব, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা হাসান, শামিম আহমদ, সোয়েব আহমদ ফাহিম সহ আরো অনেকে। মানববন্ধনে হাজারের উপরে নারী পুরুষ উপস্থিত ছিলেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ এবং হত্যার পর রেললাইনে ফেলে রাখা হয়েছিলো যেন এটি দুর্ঘটনা মনে হয়, এমনটা দাবি করেন বক্তারা। আগামী ২৪ ঘন্টার ভিতরে তদন্তপুর্বক ইকবাল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জোর দাবী জানান। নিহত ইকবাল উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের এলাইছ মিয়ার পুত্র।

উল্লেখ্য; নিহতের স্বজনরা জানান, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে খবর আসে সে নিখোঁজ হয়েছে। পরদিন ২৭শে এপ্রিল কমলগঞ্জের বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে ২৭শে এপ্রিল সন্ধা ৭টায় তার নিজ গ্রামে দাফন কাফন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *