রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

আরব আমিরাতে ৯ কোটি টাকার লটারি জিতলো দুই প্রবাসি

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

 

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এক লটারিতে কপাল খুলেছে দুই প্রবাসী বাংলাদেশির। কাতার ও ওমানে কর্মরত এই দুই বাংলাদেশির প্রত্যেকে দেড় লাখ দিরহাম করে জিতেছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ, দুজনে জিতেছেন ৯ কোটিরও বেশি টাকা।

শনিবার (২৬ এপ্রিল) আবুধাবির বিগ টিকিট র‍্যাফেল ড্রতে ওমান ও কাতারে বসবাসকারী দুই প্রবাসী বাংলাদেশি ‘বিগ টিকিটের’ সাপ্তাহিক ই-ড্রয়ে প্রত্যেকে দেড় লাখ দিরহাম করে জিতেছেন।

পুরস্কার জয়ীদের একজন মিনহাজ চৌধুরী গত ১৫ বছরেরও বেশি সময় ধরে ওমানে বসবাস করছেন। বিগ টিকিট কর্তৃপক্ষের ফোন পেয়ে প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। পরে জানতে পারেন, এটি সাপ্তাহিক ড্রয়ের পুরস্কার। তারপরও তিনি দারুণ আনন্দিত।

মিনহাজ চৌধুরী বলেন, ই-মেইল পাওয়ার পরই আমি নিশ্চিত হয়েছি। যদিও এটি বড় পুরস্কার ছিল না, তবে এটি বড় জয়ের প্রথম ধাপ।

চার বছর ধরে টিকিট কিনছেন জানিয়ে তিনি আরও বলেন, আমি ও আমার ১০ বন্ধু মিলে একসঙ্গে টিকিট কিনি। এই অর্থে নতুন বাড়ি তৈরি এবং দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

লটারিজয়ী মিনহাজ বলেন, আমি কখনও ভাবিনি যে জিতব, কিন্তু আমি জিতেছি।

ভাগ্যবান অন্যজনের নাম রবিউল হাসান। ২৯ বছর বয়সী এই যুবকের বাড়ি চট্টগ্রামে। তিনি ৮ বছর ধরে কাতারে গাড়ি চালকের কাজ করছেন। প্রায় ৩ বছর আগে ফেসবুকে বিগ টিকিটের বিজ্ঞাপন দেখে তিনি উৎসাহিত হন এবং এরপর থেকে চার বন্ধুর সঙ্গে মিলে টিকিট কিনতে শুরু করেন।

বিজয়ী হওয়ার খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন রবিউল। তিনি বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। উত্তেজনায় আমি লাফিয়ে উঠেছিলাম।

প্রবাসী এই বাংলাদেশি আরও বলেন, তিন বছরেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারিনি। এবার এই অর্থে পরিবারের সঙ্গে ছুটি কাটাব এবং অভাবী মানুষকে সাহায্য করব।

প্রসঙ্গত, আবুধাবি বিগ টিকিট র‍্যাফেল ড্রয়ের নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী দেড় লাখ দিরহাম করে পুরস্কার পান। এপ্রিল মাসে যেসব টিকিট কেনা হয়েছে, সেগুলো এই সাপ্তাহিক ড্রয়ের জন্য বিবেচনায় নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *