বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মাদ্রাসার ছাত্র-শিক্ষকের ওপর হামলা-যৌথবাহীনির হাতে আটক-৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

 

মৌলভীবাজারের শেরপুর এলাকায় জামেয়াতুল ফালাহ মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শেরপুর এলাকার আল-ফালাহ এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাদ্রাসা ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিলেন ওই এলাকার চাঁন মিয়া। গতকাল চাঁন মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদ্রাসায় হামলা চালান চাঁন মিয়ার লোকজন। এতে ছাত্র-শিক্ষকরা আহত হন।
খবর পেলে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে এসে চাঁন মিয়াসহ ৩জনকে আটক করে।

আটকরা হলেন-মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চাঁন মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়া ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, মাদ্রাসার ড্রেন বন্ধ করে দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে। মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *