বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চট্টগ্রামে বাইকে ঘুরতে গিয়ে প্রাণ গেল হবু স্বামী-স্ত্রীর

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ছেলে জোনায়েদ সিকদারের সঙ্গে হাটহাজারীর মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল।
বিষয়টি দু’জনের পরিবার মেনে নিয়ে শনিবার বিয়ের তারিখ নির্ধারণ করার কথা ছিল। আর বিয়ে শেষে প্রবাসে চলে যাওয়ার সিদ্ধান্ত ছিল জোনায়েদের৷ কিন্তু ভাগ্যের নির্মণ পরিহাস, মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে রাঙ্গুনিয়ার ছেলে, হাটহাজারীর মেয়ে দুইজনের প্রেমের সমাপ্তি ঘটেছে রাউজানে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে হবু স্বামী-স্ত্রী বাইকে করে ঘুরতে বের হয়েছিল। বিকাল ৪টায় মিমকে তার বাড়ি পৌঁছে দেওয়ার সময় রাউজানের গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাদের গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যাওয়া হয়।
সেখানে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দু’জনই মারা যান।

সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইকের সংঘর্ষে জোনায়েদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার।

অন্যদিকে, প্রেমের সম্পর্ক, পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়া এবং ঘুরতে বের হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মিমের বড় ভাই মুক্তার।

জানা গেছে, রাঙ্গুনিয়ার রাজানগরের মো. আকবর সিকদারের ২০ বছর বয়সী ছেলে মো. জুনায়েদ হোসেন সিকদারের সাথে হাটহজারীর মির্জাপুরের মোহাম্মদ উল্লাহর ১৭ বছর বয়সী মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল। ১৫ দিন আগে বিষয়টি পারিবারিকভাবে মেনে নিয়ে বিবাহ ঠিক করার কথা ছিল আগামী শনিবার। এরমধ্যে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুইজনেই মারা যান। একভাই দুইবোনের মধ্যে মিম ছিল দ্বিতীয়। রাউজানে সড়ক দুর্ঘটনায় দুটি প্রাণহানির ঘটনা ঘটলেও দুর্ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *