রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

দিনমজুরের লাশ খাল থেকে উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজারের বড়লেখায় দিনমজুর সালাউদ্দিন (৩৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২০শে এপ্রিল) দুপুরে নিহতের ভাই আমির উদ্দিন বাদি হয়ে মামলাটি করেছেন।

গত শনিবার (১৯শে এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খালে দিনমজুর সালাউদ্দিনের লাশটি উদ্ধার করে পুলিশ। সালাউদ্দিনের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখে থানা পুলিশ জানায় দূর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ খালে ফেলে গেছে।

সালাউদ্দিন বর্ণি ইউনিয়নের বারোহাল গ্রামের কমরউদ্দিনের ছেলে। এই ঘটনায় থানা পুলিশ ৪ জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, সালাউদ্দিনের হত্যার ঘটনায় তার ভাই বাদি হয়ে মামলা করেছেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত আসামি করা হয়েছে। আমারা ৪ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। পুলিশ হত্যার রহস্য উদঘাটনের জন্য কাজ করছি। জানা গেছে, সালাউদ্দিন বিয়ে করলেও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে রয়েছেন। সালাউদ্দিন বাড়িতে একা থাকেন। প্রায় রাতে তিনি বাড়িতে দেরি করে ফিরেন। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেও রাতে আর ফেরেননি। পরদিন শনিবার স্বজনরা তার তালাবদ্ধ ঘর দেখে ধারণা করেছেন তিনি হয়তো কোথাও কাজে গেছেন। ওইদিন বিকেল ৪টার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খালে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখেন। এসময় তারা লাশটি দিনমজুর সালাউদ্দিনের বলে শনাক্ত করেন। পরে তারা বিষয়টি তার স্বজনদের এবং পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে করে মর্গে প্রেরণ করে। সালাউদ্দিনের ভাই আমির উদ্দিন বলেন, আমার ভাই সালাউদ্দিনকে হত্যার ঘটনায় থানায় মামলা করেছি। তবে কোনো আসামির নাম উল্লেখ করেনি। পুলিশ ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। তিনি বলেন, তার ভাই খুব নিরীহ প্রকৃতির। কারও সাথে তার কোনো রকম বিরোধ নেই। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *