বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

শ্রীমঙ্গলে উপজেলা বিএনপি’র সাংগঠনিক মতবিনিময় সভা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

মৌলভীবজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯শে এপ্রিল) শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোবারক হোসেন লুপ্পার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্ববায়ক কমিটির অন্যতম সদস্য দুরুদ আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক তাজ উদ্দিন তাজু, যুগ্মআহ্বায়ক হাফিজুর রহমান তুহিন চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মকসুদ আলী, পৌর বিএনপি’র আহ্বায়ক শামিম আহমেদ, পৌর কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না, মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সুফি মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারু, পৌর যুবদলের আহ্বায়ক সরোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক রুমেল খান, শ্রমিকদল সভাপতি মোহাম্মদ আলী, তাঁতিদলের সভাপতি সবুজ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, পৌর ছাত্রদলের সদস্যসচিব রিমন আহমদ, শ্রীমঙ্গল কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান মিয়া, যুগ্মআহ্বায়ক সুমন মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, কিছু নৈব্য বিএনপি আছে যারা আওয়ামীলীগ আমলে কোটি কোটি টেন্ডার বানিজ্য করে এরা এখন বিএনপি বনে গিয়েছে। স্বৈরাচারী সরকারের মদদপুষ্টে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতারে মদদ দিয়েছেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে সহানুভূতি ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *