রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ট্রাক্টর উল্টে তরুণের মর্মান্তিক মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্ঘটনায় প্রাণ হারায় এক তরুণ চা শ্রমিক। ইট বোঝাই ট্রাক্টর উল্টে গিয়ে ইটের নিচে চাপা পড়ে মারা যায় শান্ত মহাল(১৯)। শান্তের পরিবারের একমাত্র উপার্জনকারী।

শুক্রবার (১৮ই এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত মহালী উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা বাজার লাইনের চা শ্রমিক মংলু মহালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জন রোজারিও নামের এক ব্যক্তি তার বাড়ির নির্মাণকাজের জন্য ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে জসিম ইট ক্রয় করেন। বিকেলে দুটি ট্রাক্টরে ইট পাঠায় তার বাড়িতে।

সামনের ট্রাক্টরে ছিলেন জন রোজারিওর ছেলে অসীম রোজারিও এবং শান্ত মহালী। ট্রাক্টরটি পাহাড়ি পথ দিয়ে নামার সময় হঠাৎ করে ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের বডি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে উল্টে যায়।

ইটের নিচে চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় শান্ত মহালী। প্রত্যক্ষদর্শীরা জানান, তার মাথার পেছনে প্রচণ্ডভাবে আঘাতে ঘটনাস্থলেই মারা যায়।

একই ঘটনায় আহত হন ট্রাক্টর চালক মামুন আহমেদ ও অসীম রোজারিও। তারা দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার খবর শুনে শান্তর মা অনিলা মহালী ঘটনাস্থলে এসে ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তার আত্মা চিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠে, পরম মমতায় সন্তানের জন্য মায়ের হৃদয়বিদারক দৃশ্য আবারও মনে করিয়ে দেয় গর্ভধারণী মায়ের কষ্ট।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বিকাল ৫টায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *