রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চুনারুঘাটে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাটে  বাঁশ কাটার জের ধরে কাপড় ব্যবসায়ী আব্দুল হাই (৬০) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আব্দুল হাই  জারুলিয়া গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে  গাজীপুর ইউয়িনের ডুলনা গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিকেলে  ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল হাই জারুলিয়া বাজারে কাপড়ের ব্যবসায়ী প্রায় ১৫ বছর আগে তাঁর মামা শ্বশুর আঃ আওয়ালের কাছ থেকে ৫২ শতক জমি ক্রয় করে সেখানে বাঁশ রোপণ করেন।

রুপণকৃত বাঁশ আব্দুল আওয়ালের সৎ ভাই সহ গংরা  সেই জমির ওপর নিজেদের মালিকানা দাবি করে আসছিলেন। পরবর্তীতে এই জায়গা বুঝিয়ে দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে  দীর্ঘদিন সালিস বিচারের পর শনিবার দুপুরে নিহত  আব্দুল হাই সেখানে বাশঁ কাটতে যান।

ডুলনায় যাওয়ার পর  মোতাব্বির হোসেন  (৩৪), কাপ্তান মিয়া  (৩৮), রানু বেগম  (২৮), কাজল ও মিনা বেগম (৫০) সহ কয়েকজন বাধা দেন। এনিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে আব্দুল হাইকে ধারালো অস্ত্র দিয়ে  আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান।  এবিষয়ে গাজিপুর  ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, তাদের দুপক্ষের মধ্যে জমি পূর্ব বিরোধ ছিল। আজকে বাশঁ কাটা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে।

আমি এই হত্যাকান্ডর সুষ্ট বিচার চাই। নিহতর ছোটভাই আব্দুল হেকিম বলেন, আমার ভাইকে নিরীহ পেয়ে তারা নিশংসভাবে কুপিয়ে হত্যা করেছে কাপ্তান সহ তার লোকজন। আমরা এর বিচার চাই।

এবিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কটে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

এব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে। জড়িতদেরকে গ্রেপ্তার অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *