বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অটোচালকদের থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অটোচালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও মৌন মিছিল করেছে কসবা অটো শ্রমিক ইউনিয়ন। শুক্রবার জুমার নামাজের পর কসবা পৌর সুপার মার্কেট চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী অটোচালকদের কাছ থেকে প্রতিনিয়ত একটি চিহ্নিত মহল অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এতে চালকদের দৈনন্দিন আয়-রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, সাধারণ শ্রমজীবী মানুষ হিসেবে তারা প্রতিদিন জীবিকার জন্য পরিশ্রম করছেন, সেখানে এই ধরনের চাঁদাবাজি সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।

মানববন্ধনের সময় একটি প্রভাবশালী পক্ষ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এতে কর্মসূচিতে অংশ নেওয়া চালক ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে আয়োজকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করার চেষ্টা করেন।

কসবা অটো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছেন। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *