সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত যুবক উদ্ধার, প্রধান অভিযুক্ত গ্রেফতার

মোঃ বিল্লাল সরকার, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে অপহৃত হওয়া রিফাত মিয়া (১৯) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের যৌথ বাহিনী। অভিযানে মূল অভিযুক্ত রেজাউল করিম (৩২) কে কসবা রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া রেজাউল কসবা পৌরসভার দক্ষিণ কসবা গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, ডিজিএফআই পরিচয়ে রিফাতকে অপহরণ করা হয়েছিল। নবীনগর থানা পুলিশ বিষয়টি জানানোর পরপরই এসআই ফারুকের নেতৃত্বে অভিযান শুরু হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃতকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল অপহরণের বিষয়টি স্বীকার করেছে।

অপহৃত যুবকের আত্মীয় মিঠু জানান, মঙ্গলবার রাতে আহমেদপুর গ্রামে ডিজিএফআই পরিচয়ে একদল লোক এসে রিফাতকে জোর করে তুলে নিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অপহরণ ঠেকাতে ব্যর্থ হয়।

রিফাতের বাবা শহিদুল ইসলাম মালু অভিযোগ করে বলেন, “ঘটনার পর পুলিশকে মাইকিং করতে বললেও ওসি তা মানেননি। পুলিশ সামনে থাকলেও অপহরণকারীরা আমার ছেলেকে তুলে নিয়ে যায়।” তিনি আরও জানান, “রাত ৩টার দিকে অপহরণকারীরা আমার ফোনে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন সকালে রিফাতের মায়ের নম্বরে কল দিয়ে দাবি বাড়িয়ে ৩ কোটি টাকা চায়।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানান, “অপহৃত যুবককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *