সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বাঁশখালীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বাঁশখালীতে স্বামী ফরিদুল আলম তার স্ত্রী মিনু আক্তারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ফরিদুল আলম পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) ভোররাতে উপজেলার বাহারছড়া ইউপি’র পশ্চিম ইলশার শেওলাবাপের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, খানখানাবাদ ইউপির ডোংরা কালু ফকির বাড়ির মৃত দুধু মিয়ার পুত্র নইমুদ্দিন প্রকাশ ফরিদুল আলমের (৪২) সঙ্গে বাহারছড়া ইউপির পশ্চিম ইলশার অজি আহমদের কন্যা মিনু আক্তারের (৩৫) সাথে দীর্ঘ ১৫ বছর আগে বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ফরিদুল আলম মোবাইল ব্যবসার সুবাদে প্রায় সময় চট্টগ্রাম শহরে থাকতেন। মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। স্বামী-স্ত্রীর মধ্যে তেমন মিল ছিল না।

শুক্রবার ভোরে ফরিদুল আলম চট্টগ্রাম থেকে বাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারের বাম চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিনুর চিৎকার শুনে স্বজনরা এসে দ্রুত তাকে নিয়ে চমেক হাসপাতালে রওনা দেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়।

এই বিষয়ে দায়িত্বরত বাঁশখালী’র বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া বলেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুতি রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *