সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পেকুয়ায় আলোচিত গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ২

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার পাড়ায় দিনদুপুরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপপরিদর্শক (এসআই) পল্লব ঘোষ এর নেতৃত্ব পুলিশের একটি টিম পেকুয়া সদর ইউনিয়নের মিঠাবেপারী পাড়ায় দুপুরে অভিযান চালিয়ে ওই এলাকার মো.ফরিদের পুত্র আব্দু শুক্কুর (৩৫) ও রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ার ছৈয়দ মিয়ার পুত্র মো.আজম ওরফে আলমগীরকে (৩০) রাত ১০টার দিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সিসি টিভির ফুটেজ দেখে সনাক্ত করে তাদের গ্রেপ্তার করেছে। জানা গেছে, গত ২৪ মার্চ সকালে ১১ একর লবণমাঠ দখলকে কেন্দ্র করে পুর্ব উজানটিয়া রুপালী বাজার পাড়ায় নিরস্ত্র নারী পুরুষের ওপর এলোপাতাড়ি চালানো হয়। এতে অস্ত্রধারীর ছোঁড়া গুলিতে অন্তত ১৬জন গুলিবিদ্ধ হয়।

মালেক পাড়ার মোহাম্মদ আবু ও ফরহাদ ইকবালের নেতৃত্বে ওইদিন ২০-২৫ জনের অস্ত্রধারী প্রতিপক্ষের লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। গুলি চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্থানীয়দের দাবি অস্ত্রধারী সন্ত্রাসীরা সেদিন অন্তত ১৫ রাউন্ড গুলি ছোঁড়েছে। ‘টক অব দ্যা পেকুয়া’ আলোচিত ওই ঘটনায় ঘটনার দিন রাতে নুরুন্নবীর পুত্র ইসমাঈল বাদী হয়ে ১৪ জনকে নামোল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।

গত ২৫ মার্চ যৌথ বাহিনীর অভিযানে মামলার ৪ নম্বর আসামি মালেক পাড়ার সাইফুল ইসলামের বাড়ি থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়। সাইফুলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *