সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অটোরিকশা চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে চার যুবক। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে শাহাদাত হোসেন (১৯), একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোজাহের মিয়ার ছেলে একরাম মিয়া (১৯), ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস শুক্কুরের ছেলে শাহাদাত হোসেন (২০) এবং ১ নম্বর ওয়ার্ডের মো. করিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পূর্ব পালেগ্রামের হালিমের বাপের বাড়ির উঠানে রাখা ইউসুফের মালিকানাধীন একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যাচ্ছিল ওই চার যুবক। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে খবর পেয়ে রামদাস মুন্সীর হাট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে এসে আটককৃত চার যুবককে নিজেদের হেফাজতে নেয়।

রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত চার যুবক সিএনজি চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিল বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *