বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কুড়িগ্রামে শুভ নববর্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি শুধু একটি উৎসবই নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে গণ্য হয়। বাংলা ১৪৩২ সনকে বরণ করে নিতে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলার অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা’র সভাপতিত্বে  বক্তব্য রাখেন উলিপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, হাফেজ মোঃ রহুল আমিন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের বিভিন্ন ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, প্রাচীনকাল থেকেই বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। স্বাধীনতার পর এই দিনটি জাতীয় উৎসবে পরিণত হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাঙালিরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায়। সভায় আগত অতিথিবৃন্দ নববর্ষ উদযাপনকে ঘিরে নিরাপত্তা, অনুষ্ঠান ব্যবস্থাপনা, জনসচেতনতা ও সাংস্কৃতিক পরিবেশনা সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন এবং সেগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সবার মতামতের ভিত্তিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *