বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

তীব্র গরমে জনজীবন হাঁসফাঁস বৃষ্টির আশায় ইস্তেখারা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

তীব্র ঘড়া আর বৈরী আবহাওয়ায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল হাঁসফাঁস জনজীবন। পানির স্তর নিচে নেমে গিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। অসহনীয় গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। তাই বৃষ্টির আশায় মৌলভীবাজারের কমলগঞ্জ সালাতুল ইস্তেখারা আদায় করেছেন মুসল্লিরা।

মঙ্গলবার ৮ এপ্রিল উপজেলার সদর ইউনিয়ন বাঘমারা জামে মসজিদ প্রাঙ্গণে এ নামাজ আদায় অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে প্রায় ৫শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বৃষ্টির আশা নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া ছোবহানিয়া এরশাদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: উসমান আলী। নামাজের ইমামতি করেন পূর্ব বাঘমারা মসজিদের ইমাম মাওলানা মিনহাজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বাঘমারা মসজিদের ইমাম মো. আব্দুল আহাদ, বাঘমারা মাদ্রাসা শিক্ষক হাফিজ তুহিন আহমদ, পুর্ব বাঘমারা মুয়াজ্জিন মো: মোশাহিদ আলী।

মুসল্লি আব্দুর রাজ্জাক বলেন, প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুস্ক হয়ে উঠেছে আমাদের প্রান প্রকৃতি। ফসল নষ্ট হচ্ছে। এসব থেকে পরিত্রাণ পাওয়ার আশায় নামাজ আদায় করলাম।

এ বিষয়ে খতিব বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব কষ্ট পাচ্ছে, জনজীবন বিপদে আছে। আর এ বিপদ থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা সালাতুল ইস্তেখারার নামাজ আদায় এর মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেছি। প্রকৃতির স্বাভাবিক রূপে ফিরিয়ে জনজীবনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় এজন্য এ বিশেষ নামাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *