সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কুলাউড়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার ৪

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়া থানার ভাটেরা ইউনিয়নে গত ৭ই এপ্রিল সোমবার বিকেলে মামলার আসামী মো: শহিদ মিয়াকে গ্রেপ্তারের সময় ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয় দুষ্কৃতিকারীরা।

আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হন এসআই মো: ছাদেক মিয়া। ঘটনায় জড়িত অভিযোগে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নং ওয়ার্ড সম্পাদক মো: শহিদ মিয়াকে গ্রেপ্তার করতে এসআই মোঃ ছাদেক মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

আসামী মো: শহিদ মিয়াকে আটক করে নিয়ে আসার পথে ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ্য করে গালাগালাজ শুরু করে।

এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী মো: শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী ছিনিয়ে নেয়ার সময় এসআই মো: ছাদেক মিয়া আহত হন।

ঘটনাস্থল থেকে ফিরে এসে এসআই মো: ছাদেক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১০(০৪) ২৫) দায়ের করেন। রাতেই পুলিশ ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১), ইমন মিয়া (২৯), কে গ্রেপ্তার করে। অভিযুক্তদের সবার বাড়ি কলিমাবাদ গ্রামে।

কুলাউড়া থানার ওসি মো: গোলাম আপছার গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত ৪ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনিয়ে নেয়া আসামী মো: শহিদ মিয়াসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *