বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বরিশালে ছাত্রদের ভাড়া করে ঘরসহ জমি দখলের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

ছাত্রদের ভাড়া করে এনে, ঘরসহ জমি’ জবরদখলের অভিযোগ উঠেছে, বরিশালে সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ডের দক্ষিণ সাগরদী দরগা বাড়ির রোডে হাসান ম্যানশন এ।

‍এ বিষয়ে ভুক্তভোগী মোঃ হাসান বলেন, ০৬মার্চ বিকেলে আমি আমার ভাড়াটিয়া বাসায় সংস্কার করার জন্য যাই তখন হঠাৎ আমার বোন হাসি এসে আমার ভাড়াটিয়াদের বাসা থেকে নামিয়ে একটি তালা মারেন। আমার বাসায় তালা মারার বিষয় জানতে চাইলে হাসি আমার উপর চড়াও হন এবং অতর্কিত হামলা করেন।

অতর্কিত হামলার প্রতিবাদ করলে, হাসি এক পর্যায়ে, ফোন দিয়ে তার ছেলে নিয়নকে নিয়ে আসেন এবং নিয়ন ঘটনা স্থানে এসে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। তিনি আরো বলেন, নিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে সে হুমকি দিয়ে যায় আজকে রাতে এই বাড়ি দখল করবে।

এরই ধারাবাহিকতায় হঠাৎ রাত আনুমানিক ১০.০০ টার পরে, আমার বড় বোন হাসি নাদিয়া নিয়ন সহ বহিরাগত প্রায় ২৫/৩০ জন মটর সাইকেল এ সোডাউন দিয়ে আমার বাড়ির ভিতর প্রবেশ করেন। এবং আমার ভাড়াটিয়া বাসার তালা ভেঙ্গে ঘরটি৷৷ তারা ‘জবরদখল’ করেন।

তাদের এই সন্ত্রাসী কার্যকলাপ দেখে, আমি ও আমার স্ত্রী এগিয়ে যা-ই আমার বাড়ির ভিতর ডুকে এভাবে সন্ত্রাসী কার্যকলাপ করার কারণ কি জানতে চাইলে, তারা বলেন আমরা ছাত্র এবং সমন্বয়ক। তারা রীতিমতো আমার উপর চড়াও হন এবং আমাকে জমি-সহ ঘর ছাড়ার হুমকি প্রদান করেন।

আমরা কোন উপায় না পেয়ে প্রশাসনের সাহায্যর জন্য ৯৯৯ কল করি এবং তারা ঘটনা স্থানে এসে আমাকে উদ্ধার করেন। এক পর্যায়ে পরিস্থিতি সামলাতে অক্ষম, হন এবং পরিস্থিতি বেশামাল দেখে পুলিশ আমাকে থানা হেফাজতে নিয়ে যায়।

স্থানীয়রা’ বলেন, ছাত্র পরিচয়ে বাড়ির ভিতরে ডুকে তারা সারারাত বনভোজন এর আয়োজন করে। এবং আমদ ফুর্তি করে, সাথে চলে মদের আড্ডা ও জুয়ার আসর। তিনি আরো বলেন আবাসিক এলাকায় বসে এ ধরনের আচরণে হতাশ এলাকার সাধারণ মানুষ।

মামুন নামে একজন স্থানীয় বলেন, ০৫ তারিখের পড়ে ভুয়া কিছু সংখ্যক উগ্র-আচরণকারী ও নাম ধারী কিছু চাঁদাবাজ দেশের বিরত বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্য সাধারণ ছাত্র ও সমন্বয়কদের নাম ভাঙ্গিয়ে এসব কার্যকলাপ করছেন। এদের বিরুদ্ধে প্রশাসন কোন আইনগত ব্যবস্থা গ্রহন না করায়। তারা যে যার মত আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন। যার কারনে প্রতিনিয়িত ঘটছে নানা অঘটন। আমারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা রাজনৈতিক বা ছাত্রসমন্বয়ক পরিচয়ে ‍এ ধরনের কাজের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।

এ বিষয়ে বরিশালের বেশ কয়েকজন সমন্বয়ক বলেছেন, এ ধরনের কোন অপরাধের সাথে সমন্বয়ক বা সাধারণ ছাত্র জনতা লিপ্ত হবে না। ছাত্র পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি বা’ দখল বাণিজ্য চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আপনারা তাৎক্ষনিক আইন-আনুক ব্যবস্থা গ্রহণ করবেন। ভুক্তভোগীর’ স্ত্রী মীম জাহান বলেন, সারারাত তারা আমাদের বাড়ির ভিতর বসে, আমাকে উদ্দেশ্য করে নানান রকম অশ্লীল কথা-সহ বিভিন্ন ভয়ভীতি দেখান।

তিনি আরো বলেন, তাদের অনেক আগে থেকেই উদ্দেশ্য আমাদের বাড়ি দখল করার। এ ‘জমি’ নিয়ে বর্তমানে কোর্টে একটি ভাগ-বাটোয়ারার মামলা চলে। তারা কোর্টের আদেশ অমান্য করে বহিরাগতের নিয়ে অবৈধ ভাবে আমাদের বাড়ি জবরদখল করেন।

অভিযুক্ত হাসির সাথে, এবিষয়ে যোগাযোগ করলে তার নামে আনিত অভিযোগ অস্বীকার করেন। বহিরাগতদের নিয়ে বাড়ির বিতর সারারাত থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ওখানে আমরা বনভোজন এর আয়োজন করেছি। অপরদিকে নিয়নসহ বাকিদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও কোন সংযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *