রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জুড়ীতে সাংবাদিক হারিস মোহাম্মদের উপর যুবলীগ নেতার অতর্কিত হামলা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার জুড়ীতে জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি হারিস মোহাম্মদের উপর অতর্কিত হামলা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিক হারিস মোহাম্মদ জুড়ী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা যায়, সোমবার (৭ এপ্রিল) দুপুরে একটি জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক হারিস মোহাম্মদের উপর অতর্কিত হামলা করে পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে আবুল কাশেম ও তার ভাই মাসুক মিয়া। হামলার পর সাংবাদিকসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও জুড়ী থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় হারিস মোহাম্মদ জুড়ী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে হারিস মোহাম্মদ দৈনিক মিডিয়া বাজকে বলেন, একটি পারিবারিক জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছ।

  • জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে যুবলীগ নেতা আবুল কাশেম ও তার ভাই আমার মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়।

আবুল কাশেম তার আপন ভাগ্নীকে ধর্ষণের দায়ে মামলা হলে জেলে যায়। এ‌বিষয়ে নিউজ করায় আমার উপর পরিকল্পিত হামলা করা হয়েছে। ওই দুই ভাই ৫ আগস্টের আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে মিছিলে অংশ নেয়। অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতারের দাবী জানাচ্ছি।

জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন দৈনিক মিডিয়া বাজকে বলেন, সাংবাদিকতা এমন এক পেশা যার কোন বন্ধু থাকেনা। সাংবাদিকদের শত্রু বেশি। একজন সাংবাদিক যখন সঠিক সংবাদ প্রকাশ করবেন তখন সমাজের দুর্নীতিবাজরা, দখল বাজরা, সন্ত্রাসীরা, ভূমিখেকোরা, জুলুমকারীরা, সিন্ডিকেট নেতারা ওইসব সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নেন এবং বিভিন্ন পন্থায় সাংবাদিকদের কলম চিরতরে বন্ধ করার কাজে লিপ্ত থাকেন। বর্তমানে জুড়ীতে মূলধারার সাংবাদিকদের দমাতে একটি সিন্ডিকেট যে নোংরা খেলায় মেতেছেন আমি এর তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া দৈনিক মিডিয়া বাজকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *