শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা রাখবে

বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীর একটি দুঃখ। দীর্ঘদিন ধরে নগরবাসীর জন্য এটা একটি জটিল সমস্যা। বিশেষ করে বর্ষাকাল আসলে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে নগরী। সরকারের একার পক্ষে এই কঠিন সমস্যা সমাধান করা কষ্টকর। বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে এলাকাবাসীকে সাথে নিয়ে নগরীর বাকলিয়া বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে বর্ষকালে নগরবাসীকে জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় উক্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ-খুলশী-হালিশহর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আবু নাসের, মহানগরী কর্মপরিষদ সদস্য ফখরে জাহান সিরাজী সবুজ, বাকলিয়া থানা জামায়াতের আমির সুলতান আহমদ, থানা নায়েবে আমীর আবুল মনছুর, থানা সেক্রেটারি নুর আহমদ, জামায়াত নেতা কামাল হোসেন, আহমদুল হক প্রমুখ।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সিডিএ বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার আই ইউ এ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, জোন কর্মকর্তা কল্লোল দাশ ও মেয়রের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *