বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চাঁদাবাজদের আইনের হাতে তুলে দিন

কুমিল্লা বুর‍্যো
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
চাঁদাবাজদের আইনের হাতে তুলে দিন

চাঁদাবাজদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, চাঁদাবাজদের স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের প্র্যাকটিস আর বরদাশত করা হবে না। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে। ফ্যাসিবাদের আমল থেকে টোকেন দিয়ে চাঁদা আদায় করা একটা রেওয়াজে পরিণত হয়েছে। এখনো তা অব্যাহত রয়েছে।

আসিফ মাহমুদ আরও বলেন, চাঁদাবাজরা মনে করছে এটা তাদের দায়িত্ব। এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজদের আইনের হাতে তুলে দিতে হবে। আমি মুরাদনগরবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা এসব চাঁদাবাজের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সম্প্রতি কোম্পানীগঞ্জে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় কয়েকজনকে মারধর করার প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগে কোম্পানীগঞ্জে একটি ঘটনা ঘটেছে। অত্যন্ত দুঃখজনক এই যে, জুলাই আন্দোলনে শত শহিদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেখানেও পূর্বের মতো চাঁদাবাজি সন্ত্রাসীর মতো ঘটনাগুলো চলমান আছে।

আসিফ মাহমুদ বলেন, আমাদের সৌভাগ্য যে সমাজে এখনো সচেতন মানুষ আছেন। যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। যারা আঘাতপ্রাপ্ত হয়েও এ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এটা আমাদের গর্ব।

তিনি বলেন, সারা দেশের তরুণদের আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে চাঁদাবাজি দেখবেন; সেখানেই প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন। স্থানীয় প্রশাসন পুলিশ বাহিনী চাঁদাবাজি দমনে কাজ করছেন। আপনারা তাদের সহযোগিতা করবেন।

আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদরা জীবন দিয়েছে; একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। ফ্যাসিবাদী সময়ে চাঁদাবাজি মাদক ব্যবসায় জড়িত হয়ে যারা সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে তাদেরকে খুব শক্ত হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, সরকার মনে করছে তরুণ প্রজন্ম ও শিশু কিশোররা আগামীর বাংলাদেশের ভবিষ্যত। আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলব তারা ঠিক সেভাবেই গড়ে উঠবে এবং আমরা সে রকমই একটি বাংলাদেশ পাব।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদেকে মাদক থেকে দূরে সরিয়ে খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *