সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের হামলায় দুই আসামী গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় ডেভিল হান্টের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী যুবলীগের দুই নেতা আব্দুল মুক্তাদির ও ফরিদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৫শে মার্চ সন্ধ্যায় কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই সাদেক মিয়াসহ সঙ্গীয় একটি দল পৌরসভার বিহালা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে সোমবার রাতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই সুজন তালুকদারসহ সঙ্গীয় একটি দল উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকা থেকে যুবলীগ নেতা ফরিদ আহমদকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল মুক্তাদির কুলাউড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিহালা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ছাড়াও পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক ও পৌর যুবলীগের সাবেক সদস্য ছিলেন।

৫ই আগস্টের পট পরিবর্তনের আগে স্বৈরাচারী আওয়ামীলীগের শাসনামলে তিনি কুলাউড়া পৌর এলাকায় বিভিন্ন অপকর্ম করেছেন। বিশেষ করে কুলাউড়া পৌরসভার ভাসমান ফুটপাতের ফল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করার অভিযোগও রয়েছে মুক্তাদিরের বিরুদ্ধে। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা ফরিদ আহমদ উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

৫ আগস্টের পূর্বে আওয়ামীলীগের শাসনামলে কাদিপুর ইউনিয়নে বিভিন্ন অপকর্ম করেছেন বলে অভিযোগ রয়েছে যুবলীগ নেতা ফরিদের বিরুদ্ধে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার মঙ্গলবার রাতে যোগাযোগ করলে এই প্রতিবেদককে বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ডেভিল হান্টের অভিযানে যুবলীগ নেতা মুক্তাদির ও ফরিদকে গ্রেপ্তার করা হয়। তন্মধ্যে ফরিদকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে যুবলীগ নেতা মুক্তাদিরকে বুধবার কারাগারে প্রেরণ করা হবে। এ পর্যন্ত আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *