সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নিউইয়র্কে ২৫ মার্চ জেনোসাইড দিবস পালিত

হাকিকুল ইসলাম খোকন
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

১৯৭১ সালের ২৫শে মার্চের গনহত্যা দিবস স্মরণে পঁচিশে মার্চের প্রথম প্রহরে নিউইয়র্কের জ‍্যাকসন হাইট্সের ডাইভার সিটিতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।মমবাতি প্রজ্বলন করে একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়।

এই স্মরণ সভায় বক্তারা উল্লেখ করেন যে একাত্তরে পাক হানাদার বাহিনী বাংলাদেশে সাধারণত মানুষের উপর যে গণহত্যা এবং এবং মানবতা বিরোধী ধ্বংসযজ্ঞ চালিয়ে ছিলো এটা ইতিহাসে নজিরবিহীন। একটা জাতির স্বাধিকার সংগ্রামকে ধ্বংস করতে পাকিস্তানি শাসকরা পরিকল্পিত জেনোসাইডের আশ্রয় নিয়েছিল।

বাঙ্গালীর দুর্ভাগ্য আজ ২০২৪ সালে এসে পাক হানাদারের দোসর ইউনুস একই কায়দায় বাংলাদেশে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ সহ মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে । বাংলাদেশে কারো জীবন এখন নিরাপদ নয় মবজাস্টিসের নামে ইউনুসের দোসররা জঙ্গি কায়দায় আওয়ামী লীগের নেতা কর্মীএবংভিন্ন ধর্মালম্বীদের হত্যা করতেছে ,বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে।

রাস্তাঘাট, ঘরবাড়ি, নদ নদী ,বন জঙ্গল এমনকি ধর্মীয় উপাসনালয় সহ সর্বত্র এখন লাশের মিছিল । এক কথায় দেশ আজ মৃত‍্যুউপত‍্যকা। বক্তারা বাংলাদেশকে রক্ষা করতে অনতিবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বসম্মানে দেশে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলন সংগ্রামকে দুর্বার গতিতে কাক্ষিত লক্ষ‍্যে এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেন ।

এছাড়াও ডেভিল ইউনুস ও তার সহযোগী জঙ্গিদের সকল অপকর্ম নির্যাতন, হত‍্যাযক্ষ যথাযথভাবে বিশ্ববাসীর নিকট তুলে ধরতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয় ।

জেনোসাইড ফান্ডেশনের উদ‍্যোগে আয়োজিত এই স্মরন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক ছাত্র নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন‍্যতম উপদেষ্টা ডঃ প্রদ্বীপ রন্জন কর। আওয়ামী লীগ নেতা আখতার হোসেনের পরিচালনায় এই সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রমেশ চন্দ‍্য নাথ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন ,দপ্তর সম্পাদক মুহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, সহ সভাপতি আবুল কাশেম ভূঁইয়া,আওয়ামী লীগ নেতা টি মোল্লা,আওয়ামী লীগ নেত্রী জেছমিন আক্তার কোহিনুর ,শহিদুল ইসলাম,দিলওয়ার হুসেন মোল্লা,আবু বকর সিদ্দিকী, আইয়ুব আলী , একে চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *