রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

দেশকে আগামীদিনে নেতৃত্ব দেয়ার সক্ষমতা রাখে: আমীর মোহাম্মদ সেলিম

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
দেশকে আগামীদিনে নেতৃত্ব দেয়ার সক্ষমতা রাখে: আমীর মোহাম্মদ সেলিম

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল, যা দেশের অন্যতম বৃহত্তম ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে জাতীয় নেতৃত্ব প্রদানের সক্ষমতা রাখে। আসন্ন নির্বাচনে যদি অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়, তবে জামায়াতে ইসলামী তার মিত্রদের সঙ্গে কৌশলগতভাবে এগিয়ে থেকে দেশের নেতৃত্ব গ্রহণের ক্ষেত্রে প্রথম সারির অবস্থানে থাকবে।

দূরদর্শী পরিকল্পনা ও সুসংগঠিত কাঠামোর মাধ্যমে দলটি আগামী বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার (২৪শে মার্চ) মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন একটি দল লোক তৈরি করার চেষ্টা করছি, যারা আগামী দিনে নেতৃত্ব দিয়ে দেশকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সক্ষম হবে। এজন্য আমরা মানুষের আত্মগঠন, পরিবার ও সমাজ গঠন; সর্বোপরি দেশে রাজনৈতিক সংস্কারকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি।’ আমরা নানাবিধ প্রতিকূলতার মধ্যেও জনগণেরর কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজ করার চেষ্টা করলেও ফ্যাসিবাদী অপশক্তি আমাদের তা নির্বিঘ্নে করতে দেয়নি বরং জাতীয় নেতাদের অন্যায়ভাবে হত্যাসহ শীর্ষনেতাদের দীর্ঘদিন অন্যায়ভাবে কারারুদ্ধ রেখে তাদের যোগ্যতর খেদমত থেকে দেশ ও জাতিকে বঞ্চিত করেছে।

মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশে একটি সফল বিপ্লবের জন্য কর্মীদের জন-সম্পৃক্ততা বাড়াতে হবে। গণমানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালানো দরকার। একই সঙ্গে প্রতিটি ঘরে ঘরে দাওয়াত সম্প্রসারণের জন্য সব পর্যায়ের জনশক্তিকে একযোগে কাজ করতে হবে। এসময় দ্বীন বিজয়ের লক্ষ্যে কর্মীদের ময়দানে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

এর আগে দুপুর ২ টায় পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে কুরআন থেকে দারস পেশ করেন জেলা শুরা-কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হক।

উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের শুরা-কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. আজির উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর ফয়জুর রহমান, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুস সবুর, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *