বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আব্দুস সহিদ খান

মো: জাকির হোসেন, জুড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আব্দুস সহিদ খান

বড়লেখা উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ,রাজনীতিবিদ অধ্যাপক আব্দুস সহিদ খান।

গত ২৪ মার্চ সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মঈনুল ইসলাম সাক্ষরিত একটি পত্রে বোর্ড কর্তৃক মনোনীত হিসেবে আব্দুস সহিদ খান কে সভাপতি মনোনীত করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদাধিকার বলে সদস্য সচিব করে এডহক কমিটির অপর মনোনীত দুই প্রতিনিধি হলেন ,শিক্ষক প্রতিনিধি আব্দুর রব সুহেল,অভিভাবক প্রতিনিধি আব্দুল হালিম।

আব্দুস সহিদ খান এলাকায় শিক্ষা বিস্তারে একজন বরেণ্য ব্যক্তিত্ব,তিনি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচিত এজিএস ও ভারপ্রাপ্ত জিএস, এবং ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সিলেটে প্রথম সারির ছাত্রনেতা ছিলেন।এছাড়াও সিলেট এমসি কলেজ ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক,সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক,জেলা ছাত্র দলের সদস্য, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি,সিলেট জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক,সিলেট জেলা জাসাসের সহ-সভাপতি,মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে বর্তমানে তিনি বড়লেখা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য।

আব্দুস সহিদ খান দেশের বৃহত্তম শিক্ষক সংগঠন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি ছাড়াও এলাকার বিভিন্ন মসজিদ,মাদ্রাসা ও ইদগাহ কমিটিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

ছাত্র জীবনে তিনি শাহবাজপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞানে এসএসসি,বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে বিজ্ঞানে এইসএসসি,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইনে এলএলবি ডিগ্রি অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *