রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

শুরু হচ্ছে অভিযান, অবৈধ কাজে সুপারিশ না করার আহ্বান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শুরু হচ্ছে অভিযান, অবৈধ কাজে সুপারিশ না করার আহ্বান

মৌলভীবাজারের কুলাউড়ায় আগামীকাল মঙ্গলবার (২৫শে মার্চ) থেকে শহরে যানজট নিরসন ও অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করা হবে। এ অভিযানে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে অবৈধ কাজে কাউকে সুপারিশ না করার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

সোমবার (২৪শে মার্চ) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন অঞ্চলে গরু চুরি বৃদ্ধি, মাদক ও যানজটসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, ৫ই আগস্টের পর থেকে থানায় জনবল সংকট দেখা দিয়েছে। স্বল্পসংখ্যক পুলিশ নিয়ে বিশাল উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ আইনশৃঙ্খলা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারি অধ্যাপক আব্দুল মুন্তাজিম, ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও জিমিউর রহমান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা নাহিদুর রহমান, সাংবাদিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *