রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মিরপুর বিআরটিএর এনআরবিসি ব্যাংকে অনিয়ম

মাহমুদুল হাসান
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
মিরপুর বিআরটিএর এনআরবিসি ব্যাংকে অনিয়ম

মিরপুর বিআরটিএ তে এনআরবিসি ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী (দারোয়ান) দের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে “সিরিয়াল ছাড়া” টাকা জমা নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, আর এতে সুবিধাভোগী হচ্ছেন ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা।

মিরপুর বিআরটিএর এনআরবিসি ব্যাংকে অনিয়ম

দারোয়ানদের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। ছবি: দৈনিক মিডিয়া বাজ


সাধারণ নিয়ম অনুযায়ী, বিআরটিএ সংক্রান্ত ফি জমা দিতে গ্রাহকদের নির্ধারিত লাইনে দাঁড়িয়ে যথানিয়মে ব্যাংক কাউন্টারে টাকা জমা দিতে হয়। কিন্তু অভিযোগ উঠেছে, যারা দারোয়ানদের হাতে গোপনে বাড়তি টাকা দিচ্ছেন, তারা লাইনের অপেক্ষা ছাড়াই দ্রুত জমা দিতে পারছেন। এতে করে সৎ ও নিয়ম অনুসরণকারী গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছেন।

ব্যাংক সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, দারোয়ানরা একটি সিন্ডিকেটের মতো কাজ করছে, যাদের সহযোগিতায় কিছু কর্মকর্তা নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ নিয়ে নিজেদের পকেট ভারী করছেন। বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, যা জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে।

এদিকে, সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনা শুধু সাধারণ গ্রাহকদের হয়রানিই বাড়াচ্ছে না, বরং বিআরটিএ ও এনআরবিসি ব্যাংকের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে। তারা দ্রুত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তাছাড়া প্রশাসনের উচ্চ মহলের সুদৃষ্টি এবং স্বচ্ছতা নিশ্চিত না হলে, এ ধরনের অনিয়ম বন্ধ হবে না বলেও মনে করছেন অনেকে। সেবা প্রতিষ্ঠানের এই ধরনের আচরণ দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ অন্যান্য সংস্থারও নজরে আনা প্রয়োজন।

শেষে, প্রশ্ন রয়ে যায়—গ্রাহক হয়রানি বন্ধে কর্তৃপক্ষ কবে জাগবে?

প্রথম পর্ব……


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *