বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কসবা রেলওয়ে স্টেশনে ছাত্র হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

মোঃ বিল্লাল সরকার, ব্রাম্মনবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
কসবা রেলওয়ে স্টেশনে ছাত্র হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কসবা রেলওয়ে স্টেশনে আপন নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) কসবা উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।

কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দ্রুত বিচার দাবিতে কড়া হুঁশিয়ারি

মানববন্ধনে বক্তারা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সমাজকে অস্থিতিশীল করে তুলছে উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা কিশোর অপরাধ দমনে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে প্রশাসনকে আলটিমেটাম দেন।

এদিকে, কসবা থানার পুলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করছে।

স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা কসবা উপজেলায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়ে বলেন, কিশোর গ্যাং নির্মূলে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও গুরুতর অপরাধ সংঘটিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *