সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে কসবায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ বিল্লাল সরকার, ব্রাম্মনবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে কসবায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে শহীদ পরিবারের সদস্য, আহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মনিরুল হক মনির এবং সঞ্চালনা করেন কাজী শাহেব উল্লাহ। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সহ-সাংগঠনিক সম্পাদক হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, সংগঠক ড. আশরাফুল ইসলাম সুমন ও জিহান মাহমুদ।

অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে উপজেলা সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন কামাল, সিনিয়র সভাপতি বশির চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আইয়ূম, যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু, ছাত্রদল নেতা মোঃ সাদ্দাম হোসেন, কেএম সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলাম ইমু অংশ নেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী ও সেক্রেটারি মাওলানা গোলাম সরোয়ার, হেফাজতে ইসলামের পীরজাদা মাওলানা জয়নাল আবেদীন জালালী এবং ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইউনুছ আহমাদ ও সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ মোল্লাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “বর্তমান সরকার অতীতের স্বৈরশাসকদের ছাড়িয়ে গেছে। আওয়ামী সরকারের সময় জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের ওপর যে হামলা চালানো হয়েছিল, সেই হামলাকারীদের বিচার নিশ্চিত করা সময়ের দাবি। জনগণ ন্যায়বিচার চায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবে।”

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপস্থিত নেতৃবৃন্দ গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *