সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

হবিগঞ্জে সাতছড়ি সীমান্তে ভারতীয় মদ ও বিয়ার জব্দ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
হবিগঞ্জে সাতছড়ি সীমান্তে ভারতীয় মদ ও বিয়ার জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ এবং ০৪ ক্যান বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শুক্রবার ২১ মার্চ দুপুরে দিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২০ মার্চ রাত সাড়ে ১০ টায় সাতছড়ি বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আঃ হাকিম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাতছড়ি চা-বাগান নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ এবং ০৪ ক্যান বিয়ার আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চুনারুঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

উপরোক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন “সীমান্তে মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে বিজিবি’র কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত জনসচেতনতামূলক সভা আয়োজন করে সকল নাগরিকদের মাদক পাচারের বিরুদ্ধে সচেতন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকাগুলোতে মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকদ্রব্য পাচার কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিয়ে বিজিবি’কে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানান।

এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার মাদক চোরাচালান রোধে দৃঢ় সংকল্পবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *