বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চট্টগ্রাম বাঁশখালীতে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

নুরুল কাদের, বাশঁখালী(চট্রগ্রাম)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
চট্টগ্রাম বাঁশখালীতে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের মিয়ারবাজারস্থ শহীদ ইউসুফ মার্কেট চত্বরে এই সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা মুফতি নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী।

উপজেলা সেক্রেটারী মাওলানা এস এম ফয়জুল্লাহ ও মাওলানা আমান উল্লাহ হাসানের যৌথ সঞ্চালনায় উক্ত সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরী।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল, জামায়াতের পৌরসভা আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের, বাঁশখালী পৌরসভা এলডিপির সভাপতি মুহাম্মদ আনিছুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সেক্রেটারী মাওলানা ইয়াসীন আমিনী, আইম্মা পরিষদের বাঁশখালী শাখার উপদেষ্টা মুফতি সাঈদুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা জয়েন্ট সেক্রেটারী মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল, সেক্রেটারী মাওলানা মাহমুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউনুস, বামুক জেলা সেক্রেটারী মিছবাহ উদ্দীন আরেফী, উপজেলা ছদর মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা দায়িত্বশীল মাওলানা আবুল কালাম ছানবী, মাওলানা জসিম উদ্দীন মিছবাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুনিরুল ইসলাম, মাওলানা ওসমান গণি, মাওলানা আব্বাস উদ্দীন, মাওলানা এরফানুল হক, মাওলানা আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাঁশখালী পৌরসভা সভাপতি মাওলানা কলিমুল্লাহ, সেক্রেটারী জমির উদ্দীন রানা, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবেদুর রহমান, যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা রিদওয়ানুল হক, সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিন, পৌর সভাপতি মাওলানা হেলাল, সাধারণ সম্পাদক আতাউল্লাহ ইয়াসীন প্রমুখ

অনুষ্ঠানের শেষে মাওলানা মুফতি নুরুল আমিনকে আবারো সভাপতি, মাওলানা আবুল কালাম ছানবী ও মাওলানা ইয়াছিন আমিনীকে সহ সভাপতি এবং মাওলানা এসএম ফয়জুল্লাহকে আবারো সেক্রেটারী করে উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন।

চট্রগ্রাম বাঁশখালীতে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিলের একাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *