সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

লালপুরে বৃষ্টির মধ্যেই ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তরিকুল ইসলাম ফাহিম, লালপুর(নাটোর)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
লালপুরে বৃষ্টির মধ্যেই ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে "তৈহদী জনতা" ব্যানারে সাধারণ জনগণ লালপুর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে “তৈহদী জনতা” ব্যানারে সাধারণ জনগণ লালপুর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি লালপুরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ত্রিমোহনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা পবিত্র রমজানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েল ও নেতানিয়াহু সরকারকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাটোর জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা বাকী বলেন, “ইসরায়েলি বর্বররা যুদ্ধবিরতি লঙ্ঘন করে নারী, পুরুষ ও শিশু নির্বিচারে হত্যা করছে। আমাদের জীবনের শেষ রাজনীতি হবে ফিলিস্তিনের রাজনীতি, জীবনের শেষ যুদ্ধ হবে ফিলিস্তিনের মুক্তির যুদ্ধ।”

লালপুর উপজেলা ছাত্র শিবিরের পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন বলেন, “শিশুরা যখন কোনো অপরাধ ছাড়াই ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারায়, তখন আমাদের হৃদয় ভেঙে যায়। আমরা আগেও প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং যতদিন এই হত্যাযজ্ঞ চলবে, ততদিন প্রতিবাদ চালিয়ে যাব।”

সমাবেশ শেষে ফিলিস্তিনের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *