বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে জৈন্তাপুর সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

হাসান মোহাম্মদ বদরুল, জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে জৈন্তাপুর সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

১৯ মার্চ বুধবার তারাবিহ নামাজের পর জৈন্তাপুর সদরে জৈন্তাপুর এর তরুণ উলামায়ে কেরামের তাৎক্ষণিক উদ্যোগে ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

মিছিলটি জৈন্তাপুর বাস ষ্টেশন থেকে শুরু হয়ে এশিয়ান হাইওয়ে রোড প্রদক্ষিণ করে জৈন্তাপুর মডেল থানার সামন থেকে ঘুরে এসে, বটতলার সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে পথসভায় মাওলানা আলিমুদ্দিন বিন আহমদ এর সভাপতিত্বে এবং মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন তরুণ আলেম মাওলানা দেলোয়ার হোসাইন জামিল, মাওলানা এবাদুর রহমান, মাওলানা হাফিজ আবুল কালাম, মাওলানা নুরুল ইসলাম সুরাইঘাটি মাওলানা আব্দুশ শাকুর প্রমুখ।

এ সময় বক্তারা বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেন যেন সবাই একত্রিত হয়ে অবিলম্বে ফিলিস্তিনের পাশে দাঁড়ায় এবং মুক্তিকামী ফিলিস্তিনিরা যেন তাদের দেশে স্বাধীন ভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে।

জাতিসংঘ সহ বিশ্বের কাছে দাবি জানান যেন বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াহুদী নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন তরুণ আলেম মাওলানা আরশাদ আহমদ, মাওলানা হাফিজ তোফায়েল আহমেদ, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা হাফিজ মোহাম্মদ বিন হাশিম, মাওলানা হাফিজ জুনায়েদ আহমদ, মাওলানা হাফিজ সাদিক আহমদ, মাওলানা হাফিজ সালেহ আহমদ, মাওলানা হাফিজ রাফি, মাওলানা রহিম উদ্দিন, মাওলানা হাফিজ সুহেল আহমদ, মৌ শাকির আহমদ প্রমুখ।

সভা শেষে ফিলিস্তিনিদের জন্য সভাপতির মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *