রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পেকুয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
পেকুয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

কক্সবাজারের পেকুয়ায় ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টায় একজনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। বুধবার বেলা ১১টায় উপজেলার মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেআলী মায়েরপাড়া এলাকায় একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি মোহাম্মদ মকছুদ আহমদ (৪৫) উপজেলার মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেআলী মায়েরপাড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ বছরের শিশুকন্যা মাদ্রাসার ছাত্রী। সে এদিন মাদ্রাসা যাওয়া পথে অভিযুক্ত মকছুদ তাকে ফুসলিয়ে পাশের একটি মৎস্য ঘেরের পরিত্যক্ত খামার ঘরে নিয়ে যায়। এ সময় শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করতে থাকে।

শিশুটির চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা ওই ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকারী ব্যক্তির কবল থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পেকুয়া থানা পুলিশকে খবর দিলে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মকছুদকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনার বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক পেকুয়া থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। এ সময় ঘটনাস্থল থেকে শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজন আটক করে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *