রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

একা বাসায় পেয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

নবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
একা বাসায় পেয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

একা বাসায় পেয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় জনতা ওই ধর্ষক সিএনজিচালককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।

মঙ্গলবার বিকাল ৫টায় নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার প্রবাসী আমজাদ হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল ৫টায় ওই শিশুকে একা বাসায় পেয়ে প্রতিবেশী সিএনজিচালক নাজিম খান (৪৫) মেয়েটিকে গোসলখানায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে পালিয়ে গেলে শিশুটি কান্না করে। পরে তার স্বজনরা বিষয়টি জানতে পারলে মেয়েটিকে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা গুরুতর থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। রাত ৮টায় স্থানীয় জনতা ধর্ষক সিএনজিচালককে আটক করে মারধর দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন।

শিশুর খালা বলেন, তার ভাগ্নির অবস্থা ভালো না। সে বারবার বমি করছে। মিটফোর্ড হাসপাতালে থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি ওই শিশুর ধর্ষণকারী নাজিমের উপযুক্ত বিচার চান। শিশুটি বাড়ির কাছেই একটি মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, জনতা আটক করে সিএনজিচালক নাজিমকে পুলিশে দিয়েছেন। বাদীর লিখিত অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *