রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

৫ কেজি হেরোইন সহ দুই নারী কারাগারে

তিমির বনিক, শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
৫ কেজি হেরোইন সহ দুই নারী কারাগারে

মৌলভীবাজার থেকে রাজশাহী গিয়েছিলেন তাহমিনা বেগম মিনু। উদ্দেশ্য ছিলো ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন সংগ্রহ করা। তবে রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাহমিনা ও আরেক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১৫ই মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নারীরা হলেন, সুলতানগঞ্জ এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

পুলিশ জানায়, তাহমিনা বেগম মৌলভীবাজার থেকে হেরোইন সংগ্রহ করতে গোদাগাড়ীতে এসেছিলেন। এসময় নাজমা বেগম তার কাছে মাদক হস্তান্তর করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *