বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জৈন্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

হাসান মোহাম্মদ বদরুল, জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
জৈন্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

দেশব্যাপী জাতীয় ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সারাদেশে এ ক্যাম্পেইনে ২ কোটি ২৬ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ই মার্চ) জৈন্তাপুরে উদ্বোধন করা হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর। জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সকাল ৮:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মিলাদুর রহমান, মেডিক্যাল অফিসার ডাঃ সুজয় চৌধুরী ও ডাঃ হিল্লোল সাহা।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

চলতি বছর ক্যাম্পেইনে জৈন্তাপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও পুরো উপজেলায় ১৬টি কমিউনিটি ক্লিনিক সহ মোট ১২০ টি অস্হায়ী টিকাদন কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তিনি আরো বলেন এ বছর জৈন্তাপুর উপজেলায় ৬-১১ বয়সী ৩ হাজার ৩ শ ৭ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২৫ হাজার ৩ শ ৩১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

মুলত শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর হার কমাতে সরকার এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন পরিচালিত করছে। তাই সকল সচেতন অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ নিজ শিশুদের নিয়ে টিকা খাওয়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। ক্যাম্পেইন চলবে বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *