রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমীর উদ্যোগে কর্মশালার উদ্বোধন

তিমির বনিক, শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমীর উদ্যোগে কর্মশালার উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে তবলা, সাধারণ সংগীত, হোলি, খুবাখুশি, নাটক, আবৃত্তি, চিত্রাংকন বিষয়ক ৭ দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালা ও মণিপুরী নৃত্য বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমীর উদ্যোগে কর্মশালার উদ্বোধন

বৃহস্পতিবার(১৩ই মার্চ) বিকাল ৫টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিভিত্তিক (APA) বাস্তবায়নের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন।

মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিঃদায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা’র উপস্থাপনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান স্থপতি তামান্না রহমান, বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, মৌলভীবাজার সহকারী কমিশনার মো.ফয়সাল ইবনে ইদ্রিস। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের শিল্পী এমএম রহমান,হবিগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা জ্যোতি সিনহা।

কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমীর উদ্যোগে কর্মশালার উদ্বোধন

প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকরা উপস্থিত ছিলেন । মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিঃদায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ জানান, ৭দিন ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। আলোচনাসভা শেষে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, মণিপুরী হোলি, মণিপুরী নৃত্য সহ বিভিন্ন সংস্কৃতিতে মাখানো বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *