বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

হত্যা মামলার আসামিকে দিয়ে বিমানের ফ্লাইট

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়েরকৃত দুটি হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে দিয়ে ফ্লাইট করাচ্ছে বিমান। আসামির নাম মামুনুর রশিদ জুবিন। বর্তমানে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগে কেবিন ক্রু হিসেবে কাজ করছেন তিনি। একই সঙ্গে তিনি বাংলাদেশ কেবিন ক্রু এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক।

শুধু ফ্লাইট পরিচালনাই নয়, এই আসামির নেতৃত্বে আজ প্রকাশ্যে কেবিন ক্রু এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে বিমানে। এই কেবিন ক্রু ইউনিয়নের বিরুদ্ধে জুলাই আগষ্টের গণঅভ্যূত্থানের সময় বিমানের কেবিন ক্রুদের বিরুদ্ধে বিভিন্নভাবে দমন ও নিপিড়নের অভিযোগ আছে। গণআন্দোলনের সময় এই ইউনিয়নের বিরুদ্ধে সাবেক ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন কর্মসুচি পালনেরও অভিযোগ আছে।

জানাগেছে হত্যা মামলা দায়ের পর কিছুদিন কেবিন ক্রু জুবিনকে ফ্লাইট থেকে অফলোড করা হলেও বিমানের নতুন পরিচালক (প্রশাসন) যোগ দিয়ে ফের তাকে ফ্লাইট দিয়েছে। এই ঘটনায় পুরো বিমান জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিমানের পরিচালক ফ্লাইট অপারেশন আবদুর রফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে বলেন, আমি বিমানের পরিচালক। কাকে কখন ফ্লাইট দেওয়া হবে এটা আমি জানি। হত্যা মামলার আসামি কিভাবে ফ্লাইটে যাবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনি কি আমাকে জেরা করছেন?

অভিযোগ আছে গত বছর ছাত্র জনতার গণআন্দোলন দমনে জুবিনের বড় ধরনের ভুমিকা ছিল বিমানে। জুবিনের মাধ্যমে শিডিউলিং নিয়ন্ত্রণ করে বিভিন্ন রুটে স্মাগলিংয়েরও নানা অভিযোগ রয়েছে।

পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাইফুজ্জামান শেখর, শেখ রেহানা, পতুল এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে জুবিন নিয়মিত ফ্লাইটে যাওয়া আসা করতেন। তাদের সঙ্গে ছবি তুলে সেই ছবি ফেসবুকে আফলোড করে তিনি গোটা বিমানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলায় প্রধান আসামি পলাতক সাবেক এমপি মোহাম্মদ এ আরাফাত সহ ৬২ জন। সেখানে জুবিনের অবস্থান ৪৭ এবং দ্বিতীয় মামলার প্রধান আসামি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৫৪ জন। এই মামলায় জুবিনের অবস্থান ৭৪ নাম্বার।

অভিযোগ আছে বিমানের পরিচালক প্রশাসন আবদুর রফিক যোগদান করেই মামলা থেকে জুবিনের নাম কাটাতে রাজনৈতিক দলের বিভিন্ন নেতার মাধ্যমে তদবির চালাচ্ছেন ।

জানাগেছে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী হওয়ার আগেই জুবিন বিমানের ফ্লাইট ডিউটি নিয়ে দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবে এমন আশংকা করছেন বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। এ কারণে বিমানের উর্ধতন কতৃপক্ষের নিদের্শে জুবিনকে গত ১৯ ফেব্রুয়ারি থেকে সব ধরনের ফ্লাইট ডিউটি থেকে অপসারণ করে। কিন্তু অভিযোগ আছে বিমানের প্রশাসন শাখার একটি সিন্ডিকেটকে মোটা অঙ্কের ঘুস দিয়ে গত সপ্তাহে তিনি সৌদি আরবের রিয়াদ স্টেশনের ফ্লাইট পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *