রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সিলেটে সাইবার মামলার চার্জশিটভুক্ত আসামি রায়হান কারাগারে

সিলেট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সিলেটে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত এক আসামি কথিত সাংবাদিক রায়হান হোসেন মান্নাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গত সোমবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রায়হান হোসেন মান্না শাহপরান এলাকার আটগাঁওয়ের হান্নার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ একাধিক প্রতারণা, জালিয়াতিসহ নানা অভিযোগ রয়েছে।

সিলেট ল’ কলেজের তৎকালীন শিক্ষার্থী ও বর্তমানে শিক্ষানবীশ আইনজীবী ছালমা বেগম ২০২২ সালের ৭ সেপ্টেম্বর মহানগর পুলিশের শাহপরান থানায় ডিজিটাল নিরাত্তা আইনে একটি মামলা করেন। মামলায় তিনি তার বিরুদ্ধে কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারে অভিযোগ করেন।

মামলাটি তদন্ত করেন সিআইডি পুলিশ পরিদর্শক শাহিন মিয়া। তিনি গত বছরের ৭ সেপ্টেম্বর শাহপরান পীরেরচক কোনা গ্রামের বাসিন্দা ও প্রবাসী হাবিবুর রহমান আশুক, একই এলাকার তাজুল ইসলাম তাজ, সাইদু রহামন, কামরুল ইসলাম জনি, সোনারপাড়ার ফয়জুল কয়েস ও রায়হান হোসেন মুন্নাসহ ৯ জনকে অভিযুক্ত করে চার্জিশ প্রদান করেন। চার্জশিটে তিনি উল্লেখ করেন আসামিরা পরস্পরের যোগসাজশে ফেসবুক ও অনলাইন পত্রিকায় ইচ্ছাকৃতভাবে মানহানিকর ও কূরুচিপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে মামলার কয়েকজন আসামি জেল খাটার পর জামিনে রয়েছেন। প্রধান আসামি হাবিবুর রহমান আশুক, আসামি সাইদুর রহমান ও রায়হান হোসেন মান্না পলাতক ছিলেন। এরমধ্যে মান্না সোমবার আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন। বাদি পক্ষের আইনজীবী আফজাল এ তথ্য নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *