বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নতুন ৮ উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

নতুন উপদেষ্টা নিয়োগসংক্রান্ত ফেসবুকে ছড়ানো খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে ফেসবুকে মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো ‘অনুমোদনপত্র’ পোস্ট করে লিখেছেন, ‘ভুয়া ও বানোয়াট’।

এর আগে ফেসবুকে আট ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের একটি স্বাক্ষরহীন অনুমোদনপত্র ছড়িয়ে পড়ে। সেখানে তারিখ লেখা রয়েছে ৮ মার্চ ২০২৫। এই অনুমোদনপত্রে বলা হয়, আট ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ‘শপথের জন্য কার্যকর করা হলো’।

অনুমোদনপত্রে প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশিদের নাম রয়েছে। তবে স্বাক্ষর নেই। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এটি ভুয়া বলে জানান।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে নতুন করে শপথ গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে অনুমোদন দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো পত্র জারি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনুমোদনপত্রের ছবিটি ভুয়া। বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট শপথ নেয়। বর্তমানে পরিষদের সদস্যসংখ্যা ২৩ জন। সর্বশেষ ৫ মার্চ শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *