রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সাশ্রয়ী আবাসনের অভাবে যুক্তরাষ্ট্রে গৃহহীনতার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

গৃহহীনতার সংখ্যা ১৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফেডারেল কর্মকর্তারা শুক্রবার বলেছেন, দেশের বিভিন্ন অংশে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ এবং অভিবাসীদের ঢেউ উভয়ের কারণেই এই উত্থান ঘটেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইউরো নিউজ।

মার্কিন ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট (এইচইউডি) বলেছে, মোট ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন মানুষ গৃহহীনতার সম্মুখীন হয়ে জরুরি আশ্রয়কেন্দ্র, নিরাপদ আশ্রয় কেন্দ্র, ক্রান্তীকালীন আবাসিক কর্মসূচী অথবা বিভিন্ন স্থানে আশ্রয়হীন অবস্থায় আছেন। গৃহহীনের এ সংখ্যা প্রতি ১০ হাজারে প্রায় ২৩ জন।

সামগ্রিকভাবে ২০২৩ ও ২০২৪ সালের মধ্যে গৃহহীনতার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন এমন মানুষের সংখ্যা আগের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। এর আগে শেষবার গত বছর যখন এ ধরনের বার্ষিক তথ্য প্রকাশিত হয়েছিল তখন দেখা যায়, গৃহহীনের সংখ্যা ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এইচইউডি প্রধান অ্যাড্রিয়েন টডম্যান একটি বিবৃতিতে বলেছেন, গৃহহীনতা প্রতিরোধ করতে প্রশাসন কাজ করছে।

তিনি বলেন, কোনও আমেরিকানকে গৃহহীনতার মুখোমুখি হতে হবে না, এবং বাইডেন-হ্যারিস প্রশাসন প্রত্যেকটি পরিবারকে তাদের প্রাপ্য সাশ্রয়ী মূল্যের, নিরাপদ এবং মানসম্পন্ন আবাসনের অ্যাক্সেস নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে গৃহহীনতার সমস্যা আরও খারাপ হচ্ছে, নিঃস্ব মানুষজন ফুটপাতের মতো খোলা জায়গায় তাঁবু খাটিয়ে বসবাস করছেন অনেক শহরেই এমন চিত্র দেখা যায়। ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারগুলো বিভিন্ন কৌশলে এই সংকট মোকবেলার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *