রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কমিশন্ড অফিসার নিচ্ছে নৌবাহিনী, আবেদন করুন আজই

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৫-বি ডিইও ব্যাচে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনীর মোট দুটি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

যেসব শাখায় নিয়োগ

শিক্ষা শাখা (বিবিধ বিষয়-পুরুষ ও নারী), শিক্ষা শাখায় (ইঞ্জিনিয়ার-পুরুষ ও নারী) লোকবল নিয়োগ দেওয়া হবে।

 

আবেদনের যোগ্যতা

শিক্ষা শাখায় (বিবিধ বিষয়-পুরুষ ও নারী) আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ, রসায়ন, বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ এবং স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যেকোনো দুটি বিষয়ে এ গ্রেড, যেকোনো চারটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যেকোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদি কমিশন প্রদান করা হবে। পরবর্তীকালে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে বিবাহিত/অবিবাহিত হতে হবে। আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

শিক্ষা শাখায় (ইঞ্জিনিয়ার-পুরুষ ও নারী) আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যেকোনো তিনটি বিষয়ে এ গ্রেড, যেকোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যেকোনো একটি বিষয়ে এ গ্রেড, যেকোনো দুটি বিষয়ে বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদি কমিশন প্রদান করা হবে। পরবর্তীকালে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে বিবাহিত/অবিবাহিত হতে হবে। আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

 

সব শাখার জন্য শারীরিক যোগ্যতা

পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

 

বাছাইপ্রক্রিয়া

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি (পুরুষ) ও ২৩ জানুয়ারি (নারী) নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর ১৪-তে অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের ২৪ জানুয়ারি লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। আইএসএসবি পরীক্ষা চলাকালে প্রার্থীদের

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠেয় সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

 

সুযোগ-সুবিধা

চুড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা সরকারনির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।

এ ছাড়া মেধাবী অফিসারদের জন্য দেশ-বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ, নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজে অধ্যয়নের সুযোগ এবং নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন বাসস্থান প্রাপ্তি।

 

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের (ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং বিকাশ, রকেট, নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, অ্যামেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক) মাধ্যমে আবেদন ফি ৭০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলআপ লেটার ও ফরম কমিশন–২এ ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীকালে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়েবসাইটে বুলেটিনে দেখানো নম্বরে বা ০১৭৯১৯৯৯০০২ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত তথ্য এই লিংকে জানা যাবে।

বিস্তারিত জানতে যোগাযোগ: পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৬, হেল্পলাইন: ০১৭৬৯৭০২২১৫ (সকাল ৮টা থেকে রাত ৮টা)। ওয়েবসাইট: https://joinnavy.navy.mil.bd/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *