বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জাসদ ও আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীতে পৃথক অভিযান চালিয়ে জাসদ ও আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি শটগান জব্দ করা হয়েছে।

শুক্রবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে মহানগর জাসদের সভাপতি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে (৬০) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি শটগান উদ্ধার করা হয়। বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে নগরীতে শহিদ সাগর হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এ ছাড়াও শুক্রবার রাতে নগরীর চরঈশ্বদিয়া এলাকা থেকে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান জামালকে (৫২) কোতোয়ালি মডেল থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়। এদিকে রাতেই নগরীর জেলখানা রোড এলাকা থেকে ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনকে (৫০) বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর সঙ্গে তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় সজলকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *