রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

যুবদলের কমিটি নিয়ে ধাওয়া পালটা ধাওয়া

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক মিথ্যা হত্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি বিএনপি নেতা সাইমুন রহমান রকির নির্দেশে লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পালটা ধাওয়ার প্রতিবাদে এবং বিএনপির অস্তিত্ব রক্ষার স্বার্থে দুই গ্রুপকে এক টেবিলে বসা ও সমন্বয় করে কমিটি করার আহবান জানিয়ে দলের নির্যাতিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি তৃণমূলের নির্যাতিত নেতাকর্মীর ব্যানারে শনিবার বিকালে পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য অ্যাডভোকেট আরিফ হোসেন সৈকতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- যুবদলের নেতা সাখিব মজুমদার, জহিরুল ইসলাম শামীম, সাজ্জাদুর রহমান মানিক, আজাদুরজামান আজাদ, টিপু সুলতান, শাহীন হোসেন, ন ফ স কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার লাকসাম যুবদলের কমিটি গঠন ও প্রতিনিধি সভাকে কেন্দ্র করে দৌলতগঞ্জ বাজারে বিএনপির দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে।

দলীয় সূত্র জানায়, লাকসামে বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। অন্যপক্ষের নেতৃত্বে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম আনোয়ার উল আজিম। দীর্ঘদিন ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটি গঠন নিয়ে এ দুইপক্ষের মধ্যে বিরোধ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *