বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নারীকে পিটিয়ে আহত করলেন ছাত্রদল কর্মী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

বরিশালের গৌরনদীতে টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রীসহ তিনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দেবর ছাত্রদল কর্মী আলামিন কবিরাজের বিরুদ্ধে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের দুবাই প্রবাসী লিটন কবিরাজের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত অবস্থায় প্রবাসীর স্ত্রী মাসুদা বেগম, শালিকা তামান্না আক্তার, ভাগ্নি রিতা আক্তারকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রবাসীর স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করে বলেন, গত এক সপ্তাহ পূর্বে আমার দেবর আলামিন কবিরাজ আমার কাছে ৫০ হাজার টাকা ধার চায়। ইতিপূর্বে আলামিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় পুনরায় তাকে টাকা ধার দিতে অস্বীকার করি।

তিনি আরও বলেন, টাকা ধার না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর ২ টার দিকে আমার সঙ্গে আলামিনের বাগ-বিতন্ডা বাঁধে। একপর্যায়ে আলামিনের নেতৃত্বে ৩/৪ জনে হামলা চালিয়ে আমাকে (মাসুদা) আমার বোন (তামান্না), আমার ভাগ্নি রিতাকে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আমাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে স্থানীয় তিন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিন্ট তাদের সঙ্গে অসদাচরন করে সংবাদ প্রকাশ না করার হুমকি দেয়।

অভিযুক্ত আলামিন কবিরাজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে মারধর করি নাই। আমার বিরুাদ্ধে ভাবি অপ-প্রচার চালাচ্ছে।

গৌরনদী থানার ওসি মো, ইউনুস মিয়া বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *