বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় বাসচাপা: গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় থেমে থাকা প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে বাসের ধাক্কায় ছয় জন নিহত হওয়ার ঘটনায় বাসের চালকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেপারি পরিবহনের বাসটির চালকও আছেন। তার নাম মোহাম্মদ নুরুদ্দিন। তাকে গত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, ‘বাসে দুইজন স্টাফ ছিল বলে আমরা জানতে পেরেছি। হাইওয়ে পুলিশ ও র‍্যাবের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

দুর্ঘটনার বিষয়ে এখনও মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘শুধু বাস চালকের বিরুদ্ধে নয়, দুর্ঘটনায় অন্য যারা সংশ্লিষ্ট ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা হবে।’

গতকাল শুক্রবার টোলপ্লাজায় থেমে থাকা একটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলকে পেছন থেকে বেপারি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ছয় জন নিহত হন। দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা গেলেও চালক ও সহকারীরা পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *