মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঢাকার পাঠানো চিঠির উত্তর এখনো দেয়নি দিল্লি

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত সরকার।দিল্লির চিঠির উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, ভারতের সঙ্গে প্রত‍্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। চিঠির বিষয়ে দিল্লির জবাব না পেলে আবারও তাগাদা পত্র পাঠাবে সরকার।

এ সময় মুখপাত্র রফিকুল আলম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাতিসংঘের তদন্ত দলকে প্রয়োজনীয় তথ্য দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন সংস্থা থেকে তথ্য না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।দ্রুতই এই সংকট কেটে যাবে।

ভারতে গিয়ে পোল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিতে কেউ কেউ হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে তিনি বলেন, ঢাকা থেকে পোল্যান্ডের ভিসা ইস‍্যু করতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে গতকাল (সোমবার) দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠানোর কথা জানায় পররাষ্ট্র উপদেষ্টা।এরপর সোমবার রাতেই ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণের কথা জানায় দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ হাইকমিশন থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি ভারবাল নোট পেয়েছি। তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *