বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নাটোরে ঘনকুয়াশায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

ঘনকুয়াশার কারণে নাটোরে ছয়টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহতসহ অন্তত সাতজন আহত হয়েছেন। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। অপরদিকে প্রায় একই সময়ে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁনপুর এলাকায় গাড়ির চাপায় বুদ্ধি প্রতিবন্ধী অজ্ঞাত এক নারী (৬০) নিহত হয়েছেন।

নিহত ট্রাকচালক হুসাইন (৩৫) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকার মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সাদ্দাম হুসাইন জানান, ঘনকুয়াশায় কারণে বগুড়া থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় একটি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় উভয় পাশ থেকে তিনটি করে ৬টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালকসহ অন্তত ৬-৮ জন আহত হয়। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বালু বোঝাই ড্রাম ট্রাকের চালক হুসাইনকে মৃত ঘোষণা করে।

এদিকে নাটোর-রাজশাহী মহাসড়কের সদরের চাঁনপুর এলাকায় ভোরে অজ্ঞাত গাড়ির চাপায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফিরোজ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *